
প্রকাশ: ২ এপ্রিল ২০২০, ৩:৪৫

নওগাঁর ধামইরহাটে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশের দিয়েছে এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাতাজী সড়কের কাদিপুর ডবল ব্রীজের উত্তরপার্শ্ব থেকে তাদের আটক করা হয়। ঘটনায় থানায় মামলা হয়েছে।
আটকরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার চকখড়িবল্লভ গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০) ও বদলগাছী উপজেলার গোবরচাঁপা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মিঠুন (৩৪)।
পরে রবিউল ইসলামের কোমরে থাকা ৬০ হাজার টাকার বান্ডিল কেড়ে নিয়ে তড়িঘড়ি করে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেলসহ দুই যুবক জাহিদুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান মিঠুনকে আটক করে গণধোলাই দেয়। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উদ্ধার করে এবং ঘটনার সত্যতা মেলে। পরে ছিনতাই হওয়া ৬০ হাজার টাকা উপস্থিত লোকজনের সামনে টাকার মালিক রবিউল ইসলামকে ফেরত দেয় র্যাব ৫। পরে র্যাব তাদেরকে ধামইরহাট থানায় সোপর্দ করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বলেন, ঘটনায় ভুক্তভোগী রবিউল ইসলাম বাদী হয়ে ওই দিন রাত ৮টার দিকে মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে আসামীদের আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।#