
প্রকাশ: ২ এপ্রিল ২০২০, ২৩:৫৬

কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেছেন, করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে সরকার।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় কৃষিমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কৃষি মন্ত্রণালয় খাদ্য উৎপাদন আরো বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।
