
প্রকাশ: ২ এপ্রিল ২০২০, ১৬:২৮

চট্টগ্রামের লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সংগঠন লোহাগাড়া সাংবাদিক ফোরামের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার নয়টি ইউনিয়নের ৫ শত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কালে সাংবাদিক ফোরামের সাথে যুক্ত হন বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার ১০ম পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির, ক্যাপটেন শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ,উপ পরিদর্শক মাহফুজুর রহমান, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ডি জুনায়েদ, কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজী ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাওদাগর,সমাজ সেবক নুরুল কবির, যুবলীগে নেতা আদেল চৌধুরী, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন মানিক প্রমূখ।
ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন সাংবাদিকরা শুধুমাত্র সংবাদ তৈরী করেনা মানবিক কাজেও দলবদ্ধ ভাবে এগিয়ে আসে লোহাগাড়া সাংবাদিক ফোরামের উদ্যোগের মাধ্যমে এটা প্রমানিত হয়েছে। তিনি আরো বলেন আপনাদের এই উদ্যোগ দেখে সমাজের বিত্তবানেরা ও সামাজিক সংগঠন সমূহ অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে বলে মনে করি।
