
প্রকাশ: ১ এপ্রিল ২০২০, ৪:১

ভোলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞার কারণে কর্মহীণ হয়ে পড়া ৪ শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী।
এছাড়া তিনি উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল পরিবার ও শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন। বুধবার দুপুর ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)বশির গাজী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী সপ্তম দিনে ৪০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া ১ শত ছিন্নমূল পরিবার ও শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
