
চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণসংহারী করোনাভাইরাসের বিস্তার রোধে আসন্ন পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান ও কার্যক্রম স্থগিত করেছে সরকার। স্থগিত করা হয়েছে পার্বত্য অঞ্চলের বৈসাবি উৎসবের অনুষ্ঠানও।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা বৈশাখের অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছিলেন।বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত করার বিষয়টি জানানো হয়।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠে পুরো বাঙালি জাতি।কিন্তু এবার সেই আয়োজন করতে পারবে না বাঙালি। চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে এবার নববর্ষের অনুষ্ঠান হচ্ছে না। ঝুঁকি এড়াতে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের সব অনুষ্ঠান বন্ধের আহ্বান জানিয়েছিন। আজ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা উপসচিব আব্দুল ওয়াদুদের সই করা চিঠিতে নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত করার বিষয়টি জানানো হয়।

ইনিউজ ৭১/ জি.হা