
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০:৫৩

সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের কারণে বিধ্বস্ত। সারা বিশ্বের এই প্রভাব বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের উপর সরাসরি প্রভাব ফেলেছে। এর ব্যতিক্রম ঘটেনি বরিশালের হিজলায় উপজেলায়ও। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ মাঠে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন পংকজ নাথ এমপি বরিশাল-৪।
এসময় তিনি ১৫০ জন নিম্ন আয়ের মানুষের প্রত্যেকের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু , ১ কেজি ডাল এবং একটি সাবান ত্রাণ হিসেবে বিতরণ করেছেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, নাজমা বেগম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব