
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ২৩:৩৬

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ হাসান (৪০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই মোহাম্মদ হেলাল। হাসান উপজেলার বড়হাতিয়া দুল্লভের পাড়ার বাসিন্দা। তিনি সৌদি আরবের মদিনায় বোরকার দোকানে কর্মরত ছিলেন বলে জানা যায়।
