
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ২০:৩৬
করোনাভাইরাসের কাছে চরম অসহায় হয়ে পড়েছেন খুলনার মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মানুষগুলো। কারও কাছে হাত পাততে না পেরে অনেকেই তিন বেলার পরিবতর্তে ২/১ বেলা আহার করতে শুরু করেছেন। জনপ্রতিনিধিরা যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তা পৌঁছাচ্ছে মধ্যবিত্তদের হাতে। অভিযোগ উঠেছে মুখ চিনে চিনেই তারা বিতরণ করছেন খাদ্যসামগ্রী।গত ২৬ মার্চ থেকে প্রায় সব কিছু বন্ধ হয়ে যায়। করোনার ভয়ে রিকশা, ইজিবাইক চলাচলও সীমিত হয়ে যায়, বন্ধ হয়ে গেছে চায়ের দোকানসহ অন্যান্য দোকানপাট।
আমাদের দলীয় সিদ্ধান্ত হলো কোনো অসহায় মানুষ না খেয়ে থাকবে না। মুখ চিনে কাউকে ত্রাণ সামগ্রী দিতে নিষেধ করা হয়েছে। কিন্তু তারপরও অনেকেই এ ধরনের কাজ করছে বলে আমরা শুনেছি। তাদেরকে সতর্ক করা হচ্ছে।এদিকে নগরীর বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগসহ বিভন্ন সংগঠন, সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ, ব্লিচিং দিয়ে এলাকায় জীবানুমুক্ত করার কাজ অব্যাহতভাবে চলছে। এসব কাজ যারা করছেন এলাকাবাসী তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছেন।

ইনিউজ ৭১/ জি.হা