
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ৬:৬

করোনা ভাইরাসের আতঙ্কে বিপর্যস্ত পৃথিবীর মানুষ। সেই বিপর্যয় থেকে মুক্তি পায়নি বাংলাদেশও। আর বিপর্যয়ে প্রভাবটা বেশি অনুভব করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। তাই টানা তৃতীয় দিন ত্রাণ বিতরণ করলেন, বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম। এবার তিনি ত্রাণ সামগ্রী দিয়েছেন ভ্যান চালকদের মাঝে।
৩০ মার্চ সোমবার বিকেলে ত্রাণ সামগ্রী নিয়ে বের হয়ে রাস্তায় ভ্যান চালকদের দেখতে পেয়ে, খুঁজে খুঁজে ১৫ জনকে উপজেলার চত্বরের পাশে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, নিজের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। প্রতি চালকের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু এবং ২ কেজি ডাল বিতরণ করেন তিনি। পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে অবহিত করেন।
নির্বাহী অফিসার জানান, জেলা প্রশাসক এর নির্দেশ অনুসারে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তাকে সহায়তা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান এবং উক্ত দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
