
প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ৪:৪১

করোনা আতংকের মধ্যে যুক্তরাজ্য থেকে ৭৩ জন যাত্রী নিয়ে দুটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এদের মধ্যে ৯ জনকে কোয়ারেন্টাইনের জন্য আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে লন্ডন থেকে আসেন ৬০ জন আর সাড়ে ১২টার দিকে আরেকটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে ম্যানচেস্টার থেকে আসেন ১৩ জন। বিমানবন্দরে এসব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে ৯ জনকে হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ৯ জনকে হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
