
প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ২১:১৪

মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি জানবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় এই ভিডিও কনফারেন্স হবে।বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গেছে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের সঙ্গে কথা বলে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি জানবেন। করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তারা কোন ধরনের সমস্যা মোকাবিলা করছেন তা জানতে চাইতে পারেন তিনি। এরপর প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

ইনিউজ ৭১/ জি.হা