
প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১৫:৫৬

টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ উদ্যোগে ডাক্তার ও সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেন শিল্পপতি মোঃ শফিকুল ইসলাম বাবু।করোনা ভাইরাসের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সব পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই যখন আতঙ্কিত। এমন পরিস্থিতিতে গোবিন্দাসীর সন্তান, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ শফিকুল ইসলাম বাবু'র ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার হাসপাতাল, উপজেলা প্রশাসন, তিনটি ইউনিয়ন, একটি মাদ্রাসা ও সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেছেন।

ইনিউজ ৭১/ জি.হা