
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০:৯
করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নরসিংদীর পলাশে যৌথ অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।
তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে ঘোড়াশাল বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলীর নেতৃত্বে জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কার্যক্রম পরিচালনা করেন সেনাবাহিনীর সদস্যরা।
এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা।
