
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ২২:৩৬
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ বছর বয়সী এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা ৩ টায় ওই নারী জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশনে পাঠায়।
তবে এই প্রথম শরীয়তপুরে করোনা সন্দেহে কোনো রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। আইসোলেশনে থাকা শাহানাজ জাজিরা ফকির কান্দী শের আলী মাদবরের বাড়ী ভারা থাকেন এবং বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন।
