
প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ২৩:৪১

মহামারী করোনা ভাইরাসের কারণে সারা দেশে লক ডাউন চলছে। এতে মহা বিপদে পরে গেছে নিম্ন আয়ের মানুষেরা। এর ব্যতিক্রম ঘটেনি বরিশালের হিজলা উপজেলায়ও। কাজ নেই, বাজার বন্ধ। তাই প্রতিদিন খেটে খাওয়া মানুষের অনেকের ঘরে হয়তো খাবারও নেই। এরকম দুস্থ পরিবারের সদস্যদের ঘরে সরাসরি নিজে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।
২৮ মার্চ শনিবার দুপুরে ত্রাণ সামগ্রী নিয়ে বের হন তিনি। এরপর বিভিন্ন স্থান ঘুরে ঘুরে নিতান্ত দুস্থ পরিবার গুলো খুজে ঘরে গিয়ে নিজের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও আলু। পাশাপাশি তিনি করোনা ভাইরাস সম্পর্কে তাদের অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
