
প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ৬:৩৪

জনসমাগম এড়িয়ে মানবতা ও সচেতনতার হাত দাও বাড়িয়ে ” এই স্লোগানে ২৮ মার্চ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক,রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন মিঠুর নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে ফ্রি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রূপনগরে সাধারণ মানুষের মাঝে প্রায় ৩০০ টি হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াস বিতরণ করে রূপনগর থানা ছাত্রলীগ,এছাড়া করোনা ভাইরাস সতর্কতায় জনসচেতনতা কার্যক্রম ও করে রূপনগর থানা ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন মিঠু ইনিউজ ৭১ কে বলেন,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের নির্দেশে আমরা জন সমাগম এড়িয়ে স্যানিটাইজার বিতরণ করেছি।মানুষের মানুষে সচেতনতা সৃষ্টিতে কাজ করতেছি।আশা করি সচেতনতার মাধ্যমেই আমরা করোনা ভয় জয় করতে পারবো।এবং দেশবাসীর সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান মিঠু।
