
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ২২:৩৬

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজধানীর বিভিন্ন মসজিদে দূরত্ব বজায় রেখে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। একইসঙ্গে মসজিদগুলোতে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের অনেকেই মাস্ক ব্যবহার করতে দেখা গেছে। মুসল্লিদের উপস্থিতিও আগের চাইতে কম ছিল।শুক্রবার সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি মসজিদ ঘুরে এমন চিত্র দেখা যায়।গ্রিন রোডের ২০০ নাম্বার গলির তাকওয়া মসজিদের ইমাম কবির হোসেন বলেন, ‘করোনায় সর্তকর্তা হিসেবে আমাদের মজিদে দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করা হয়েছে। আমরা গত কয়েকদিন থেকে আমাদের মসজিদে সবাইকে ফরজ শুধু মসজিদে পড়তে বলছি। তবে সুরক্ষা হিসেবে সবাইকে মাস্ক ও দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিচ্ছি।’
