
প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ৪:৮

ভোলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাসের বিস্তাররোধে বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে পৌর শহর ও ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান চলছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত পৌর শহর ও পৌরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক,দোকান ও বাসা-বাড়িতে জীবাণুনাশক ঔষধ ছিনাটো হয়েছে। ওই অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট দপ্তর জানায়।
বৃহস্পতিবার সকালে পৌর এলাকার এক ও দুই নম্বর ওয়ার্ডে পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের জীবাণুনাশক স্প্রে করতে দেখা যায়। রাত সাড়ে সাতটার দিকে পিক-আপ ভ্যানে পরিচ্ছন্নকর্মীদের পৌর শহর ও অলিগলিতে জীবাণুনাশক ঔষধ ছিটাতে দেখা যায়। পৌর শহরে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস বিস্তার রোধে করণীয় সম্পর্কে আমাদের প্রিয় সংসদ সদস্য আলী আজম মুকুলের সু-স্পষ্ট নির্দেশনা আছে। ভাইরাস বিস্তার রোধে নিজে পরিচ্ছন্ন থাকা, অন্যকে পরিচ্ছন্ন রাখা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার কোন বিকল্প নেই।
পৌর শহর ও পৌরসভার ৯ টি ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। সরকারি ছুটি সত্তে¡ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নকর্মীরা কাজ করে যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
