
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ২:৪২

করোনা ভাইরাস প্রতিরোধে নেছারাবাদে আজ বুধবার (২৫ মার্চ) থেকে কাচবাজার,মুদি,সার,ঔষধ ও কীটনাশক দোকান ব্যাতীত সব দোকানপাট অনির্দিষ্ট কালের জন্য বন্ধের জন্য নির্দেশ প্রদান করেছেন উপজেলা প্রশাসন। নেছারাবাদ উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বুধবার সন্ধ্যা সাতটা (৭.০০) থেকে উপজেলা প্রশাসনের তরফ থেকে এ আদেশের ঘোষণা আসে। এর আগে মঙ্গলবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত উল্লেখিত দোকান বাদে সব দোকানপাট খোলার নির্দেশ থাকে। আজ বুধবার সন্ধ্যা থেকে হটাৎ করে প্রশাসনের এ ঘোষণার সাথে সাথে লকডাউন হতে দেখা মেলে নেছারাবাদ উপজেলার সদর মিয়ারহাট,ইন্দ্রেরহাট বন্দর বাজার।
প্রশানের ঘোষণায় আরো বলা বলা হয়,"জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকল সচেতন নাগরিককে অনুরোধ করা হলো। জরুরি প্রয়োজনের মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য ও ঔষধ ক্রয়, মৃতদেহের সংস্কার, প্রার্থনাস্থলে গমন, চিকিৎসা প্রভৃতি।
আগামি কাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে নেছারাবাদ উপজেলার জনগনের সঙ্গনিরোধ ও সামাজিক দূরত্ব স্থাপনের কাজে রত থাকবে। যে কোন অবস্থা বিবেচনায় আগ্রাসীভাবে এই সঙ্গনিরোধ বাস্তবায়ন করা হবে। এই নির্দেশনাসমূহ জরুরি ভিত্তিতে প্রচার করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়।
