
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ২১:৪৪

সারা দেশে চলছে করোনা ভাইরাস আতঙ্ক।এই ভাইরাসের নেই কোন প্রতিষেধক নেই কোন ওষুধ, কেবল প্রতিরোধ আর সচেতনাতে রোধ করা সম্ভব এই ভাইরাস।সেই বিবেচনায় বার বার হাত ধুয়ে নেবার কথা বলছেন দেশের স্বাস্থ্য বিভাগ। এই করোনা ভাইরাসের কারণে যখন পানির বেশি প্রয়োজন, বাহিরে না গিয়ে যখন বাসায় থাকা প্রয়োজন মিরপুরের আনসারক্যাম্প, টোলারবাগ এলাকা যখন করোনা আক্রান্ত, অন্তত ২ জনের মৃত্যু হয়েছে, আরো অনেকে আক্রান্ত হয়েছেন ঠিক তখনি আনসার ক্যাম্পের ভিতরে মধ্য পাইকপাড়া এলাকার বেশ কিছু গলিতে গত ২০ ই মার্চ থেকে পানি নেই।লোকজন বাধ্য হয়ে পানির জন্যে ছোটাছুটি করছেন।
করোনা থেকে নিরাপদ থাকতে ঘন ঘন হাত ধোয়া তো দূরের কথা দীর্ঘ ৬ দিন ধরে গোসল করা, কাপড় ধোয়া সম্ভব হচ্ছে না, কোনোমতে ধার করে টয়লেটে যাওয়ার পানি জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে এলাকবাসির। এলাকবাসি ইনিউজ৭১কে জানান, ওয়াসা ওঁ সিটি কর্পোরেশনের কারো কাছে কোন সমাধান মিলছে না।
পানির জন্য ওয়াসার সাথে যোগাযোগ করলে তারা প্রতিদিনই বলছে ঠিক হয়ে যাবে। কিন্তু আদৌ কোন সমাধান হচ্ছে না। ওয়াসার লোক একবার এসে এক এলাকার লাইন বন্ধ করে দিয়ে যারা পানি পাচ্ছে না তারা পান কিনা সেটা দেখার জন্যে একটি চাবি বন্ধ করে দেন। তবে কোন তাতে কাজ হয়নি।স্থানীয় কমিশনার বলছেন দেখছি কি করা যায়। মেয়র কে ফোন করা হয়েছে তিনি সিটি কর্পোরেশন এর জোন ৪ এ যোগাযোগ করতে বলেছেন। জোন ৪ এ যোগাযোগ করলে তারা বলেন এটা ওয়াসার কাজ।

এমপি আসলামুল হক কে ফোন করা হলে তিনি বলেছেন, ওয়াসা থেকে লোক পাঠাবেন। লোক না আসায় আবার ফোন দিলে তিনি জানান আজকে এক গাড়ি পানি পাঠাচ্ছি।কাল সকালে ওয়াসার লোক যাবে। কিন্তু গাড়ি আসেনি।আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত ওয়াসার লোক ও আসেনি। এমন অবস্থায় চরম স্বাস্থ্য ঝুকিতে রয়েছে এই এলাকার হাজার হাজার লোক।এলাকবাসি ভাবছেন যে, তারা পানির অভাবে সবচেয়ে বেশি করোনা ভাইরাস আতঙ্কে আছেন।