
করোনাভাইরাসের প্রকোপের মধ্যে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিচ্ছে সরকার। আইনগত কিছু প্রক্রিয়া সম্পন্নের পর আজ বুধবার তিনি মুক্তি পেতে পারেন বলে জানা গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির সুপারিশের ফাইলটি গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অফিসে যায়। আইনি প্রক্রিয়াগুলো আজ দুপুরের মধ্যে শেষ হতে পারে।
’এর আগে গতকাল বিকালে আইনমন্ত্রী আনিসুল হক তার নিজ বাসায় সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে খালেদা জিয়া ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। দেশের বাইরে যেতে পারবেন না। সরকার মানবিক কারণে সদয় হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা (উপধারা-১) অনুযায়ী তার মুক্তির ব্যবস্থা করা হয়েছে।’

ইনিউজ ৭১/ জি.হা