
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ৫:১৪

সমগ্র বাংলাদেশ যখন করোনা ভাইরাসে আতঙ্কে আতঙ্কিত ঠিক তখনই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের নির্দেশে, রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন মিঠুর নেতৃত্বে, সাধারণ মানুষের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার যে গণসচেতনতার ব্যবস্থা, খেটে খাওয়া মানুষের জন্য স্যাভলন হ্যান্ডওয়াশ,

হ্যান্ড গ্লাভস বিতরনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন রূপনগর থানা ছাত্রলীগ।এসময় তারা আরও বলেন দেশের এই ক্রান্তিলগ্নে সকল বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত এবং সকলকে নিরাপদে ঘরে থেকে করোনা ভাইরাসের প্রতিরোধ করার জন্য আহ্বান জানান মারফ হোসাইন মিঠু।
