
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০:৪১

ভোলার তজুমদ্দিনের চাঁচড়ায় জনবসতি এবং ফসলি জমিতে ইটভাটা তৈরী করে দেশীয় ম্যানগ্রোভের কাঠ পোড়ানোর কারণে হুমকির মুখে পড়েছে পরিবেশ। পোড়ানোর জন্য কাটানো হচ্ছে চরা লের ম্যানগ্রোভের গাছ। আইন অমান্য করে ভাটার মধ্যে তৈরী করা হয়েছে করাত কল ও স্থাপন করা হয়েছে ড্রাম চিমনি।
পরিবেশ অধিদপ্তরের ইটপোড়ানের নিয়ন্ত্রণ আইনের ৪ ধারার ৫ উপ-ধারা অনুযায়ী আবাসিক এলাকা ও ফলদ বাগানের ৩ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা সম্পূর্ণ অবৈধ।
আইনে আরো বলা হয়েছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী বিনা লাইসেন্সে কেউ ইট তৈরী করতে পারবে না। ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করতে পারবে না। করলে অনধিক তিন বছরের কারাদন্ড বা তিন লক্ষ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।

এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, ইটভাটায় কাঠ পোড়ানোর বিষয়ে জানা নেই। খুবশীঘ্রই পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।