
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ২৩:২১

ভোলার বোরহানউদ্দিনে অর্নিদিষ্টকালের জন্য স্বল্প ও দূরপাল্লার সব ধরণের সড়ক ও নৌ পরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে এক অফিস আদেশে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী ওই নিষেধাজ্ঞা জারি করেন।
করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে প্রবণতা থাকায় (কোভিট-১৯) এর বিস্তার রোধে সতর্কতা হিসেবে সব ধরণের যাত্রিবাহী সড়ক ও নৌ পরিবহণ বন্ধ থাকবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। ইউএনও মো. বশির গাজী জানান,গণ-পরিবহণে সম্ভাব্য করোনা আক্রান্ত রোগী থেকে ভাইরাস বিস্তারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
করোনা ভাইরাসের বিস্তার রোধে বাড়তি সতর্কতা হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরণের গণ-পরিবহণ বন্ধ থাকবে। এর ফলে দ্বীপজেলা ভোলার সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে গেল।
