
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১৮:৪৫
শরীয়তপুরে করোনা আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে অব্যাহত আছে ভোক্তা অধিকারের মনিটরিং অভিযান। অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

