
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ৪:৫৭

টাঙ্গাইলের কালিহাতীতে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ও স্থানীয়দের সচেতন করতে বিদেশ ফেরত ৪৫৩ জন প্রবাসীদের বাড়ীর সামনে লাল পতাকা টানিয়ে ও স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বল্লা এলাকায় সিঙ্গাপুর প্রবাসী আমিনুল ইসলাম ও মফিজুলের বাড়ীতে লাল পতাকা ও স্টিকার লাগিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।
প্রবাসী যারা বাংলাদেশে এসেছেন তাদের পরিবারকে আমরা হালকাভাবে নিচ্ছি না। আমি একই পরিবারের সকল সদস্যকে তারা যেন বাহিরে খুব জরুরী প্রয়োজন ছাড়া না যায় এবং ওই বাড়ীতে যে বয়স্ক সদস্য আছে তারা বিশেষ করে নামাজ, মসজিদে জামাতে যাচ্ছে, সে সুস্থ কিনা এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য এবং ওই বাড়ীর কেউ অসুস্থ হয়েছে কিনা সেটা জানার জন্য ওই বিদেশ ফেরত প্রবাসীর প্রত্যেকের প্রতিবেশীকে আমরা সচেতন করি।
