
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ৪:২৪

ভোলার বোরহানউদ্দিনে অর্নিদিষ্টকালের জন্য সাপ্তাহিক হাট-বাজার বন্ধ ঘোষণার একদিন পর এবার সন্ধ্যা ছয়টা থেকে সকাল পর্যন্ত হোটেল,রেস্তরা,চায়ের দোকান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হোটেল, রেস্তরা ও চায়ের দোকানে সন্ধ্যার পর প্রচুর লোক সমাগম হয়। ওইখানে বিভিন্ন শ্রেণির লোক আড্ডা দেয়। এতে সম্ভাব্য করোনা আক্রান্ত রোগী থেকে ভাইরাস বিস্তারের ঝুঁকি বেড়ে যায়।
করোনা ভাইরাসের বিস্তার রোধে বাড়তি সতর্কতা হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ছয়টা থেকে সারা রাত হোটেল, রেস্তরা ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে যদি কেউ পার্সেল খাবার কিনতে চায় হোটেল ও রেস্তরা খাবার সরবরাহ করতে পারবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব