
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ৪:১৫

ভোলার বোরহানউদ্দিনে হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করে পৌর শহরে ঘোরাফেরা করার অপরাধে লিটন চন্দ্র দাস নামের এক জুয়েলারী ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী হাকিম মো. বশির গাজী বোরহানউদ্দিন পৌর শহরে থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থ দন্ডের আদেশ দেন। লিটন চন্দ্র দাস বোরহানউদ্দিন উপজেলার পাঁচ নম্বর ওয়ার্ডের ভাওয়াল বাড়ির মৃত মন্টু চন্দ্র দাসের ছেলে।
ইউএনও মো. বশির গাজী জানান, লিটন চন্দ্র দাস মাত্র দুই দিন আগে ভারত ভ্রমন করে বোরহানউদ্দিন আসে। নিষেধাজ্ঞা সত্তে¡ও তিনি হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করে পৌর শহরে ঘোরাফেরা করেতেছে।এতে তার শরীরে করোনা ভাইরাস বহনের সম্ভাবনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
