
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ২:২৩

নেছারাবাদে করোনা সচেতনতায় সেচ্ছাসেবী 'আজিবা জামান ফাউন্ডেশন' এর ব্যাতিক্রমী উদ্যেগ। নেছারাবাদে করোনা ভাইরাস প্রতিরোধে দাতব্য সেচ্ছাসেবি 'আজিবা জামান ফাউন্ডেশন' উদ্যেগে জনসচেতনা বৃদ্ধির লক্ষে প্রায় ৫’শ মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে নিজ কর্মস্থলের নেছারাবাদ উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগী,কর্মকর্তা-কর্মচারীসহ হাসপাতালের আশেপাশে সাধারন মানুষের মধ্য মাক্স বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ডা: আসাদ্দুজামান নিজ হাতে রোগীদের মাক্স পড়িয়ে ভাইরাস প্রতিরোধে রোগীসহ সাধারনজনদের নানা দিক নির্দেশনা দেন।
ডা. মোঃ আসাদুজ্জামান বলেন, বিশ্বব্যাপী করোনার থাবা পড়েছে। এখন আমাদের দেশের জন্যও এটা একটা আতঙ্ক। তাই এ থেকে বাচতে নিজেকে সচেতন হবে। এজন্য, আমাদের সব সময় পরিষ্কার পরিছন্ন থাকতে হবে, সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে হবে। সর্দি, কাশি হলে নাক মুখ ডেকে তা দিতে হবে। গলাব্যথা,জ্বর, শরীর ব্যথা, হাঁচি ইত্যাদি উপসর্গ যদি হয় তাহলে হাসপাতালে না এসে বাড়িতে বিশ্রাম নিতে হবে।
