
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১৫:২৩

নরসিংদীর শিবপুরে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হওয়ার এক চাঞ্চল্যকর সংবাদ পাওয়া গেছে।এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক লম্পট উজ্জ্বল (১৬) কে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।২০ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরন গ্রামে চাঞ্চল্যকর এ ধর্ষণের ঘটনাটি ঘটে।ধর্ষক লম্পট উজ্জ্বল বিলশরন গ্রামের জয়নাল মিয়ার পুত্র।পুলিশ ও স্থানীয়রা সাংবাদিকদের জানায়,শিশুটি গত শুক্রবার বিকেলে বাড়ী থেকে একটু দূরে লাউ ক্ষেতে গেলে সেখানে ওৎ থাকা ধর্ষক লম্পট উজ্জ্বল শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।শিশুটি বাড়িতে এসে রাতে চাঞ্চল্যকর ঘটনা তার মাকে জানায়।
পর দিন শনিবার সন্ধ্যায় ভিকটিমের মা শিবপুর থানায় অভিযোগ দায়ের করেন।পরে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই স্থানীয় একটি মাছের ঘের থেকে অভিযুক্ত ধর্ষক লম্পট উজ্জ্বলকে গ্রেফতার করে।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান,শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্ত ধর্ষক উজ্জ্বলকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে
