
প্রকাশ: ২২ মার্চ ২০২০, ৪:৪৪

করোনার প্রাদুর্ভাব থেকে উত্তরণে জরুরি অবস্থা নয়, জরুরি চিকিৎসা ও সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমমনা ইসলামী রাজনৈতিক দলসমূহ। রবিবার (২২ মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
কিছু মন্ত্রীর অসংলগ্ন কথাবার্তায় একদিকে আত্মম্ভরিতার যেমন প্রকাশ ঘটেছে, অন্যদিকে সরকারের প্রস্তুতিহীনতা জনমনে আতঙ্ক ও আস্থাহীনতার জন্ম দিয়েছে। শীর্ষস্থানীয় জন স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টাস্কর্ফোস গঠন করে করোনা মহামারিতে জীবনহানির সংখ্যা কমাতে কার্যকর বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
