
প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১৫:৩১

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে তরুণরা করোনাভাইরাসের ঝুঁকির বাইরে নয় এবং সামাজিক মেলামেশা বা যোগাযোগের মাধ্যমে এই ভাইরাস বয়স্কদের মধ্যে ছড়ানোর বিষয়ে সতর্ক থাকা উচিত তাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেছেন, তরুণদের পদক্ষেপ আরেক ব্যক্তির জীবন ও মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে।ভাইরাসের প্রকোপে বয়স্ক ব্যক্তিদের মৃত্যু ঝুঁকি বেশি হওয়ার কারণে বিশ্বের বিভিন্ন জায়গাতেই তরুণদের মধ্যে এই ভাইরাস সম্পর্কে কম সতর্ক থাকার প্রবণতা দেখা দেয়ার প্রেক্ষিতে এই কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ইনিউজ ৭১/ জি.হা