
প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১৫:২৭

ভোলার বোরহানউদ্দিনে অর্নিদিষ্টকালের জন্য সাপ্তাহিক হাট-বাজার বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে দৈনন্দিন বাজার খোলা থাকবে। শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ এলাকায় বিভিন্ন বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে। ওই হাটে প্রচুর জনসমাগম হয়। করোনা ভাইরাসের বিস্তার রোধে বাড়তি সতর্কতা হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাট বসার উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। দৈনন্দিন বাজার খোলা থাকায় ভোক্তাদের অসুবিধা হবেনা।
ইনিউজ ৭১/ জি.হা
