শনিবার, ৩ অক্টোবর, ২০২৬১৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বঙ্গবন্ধুর বায়োপিকে নাম-ভূমিকায় আরিফিন শুভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২১

শেয়ার করুনঃ
বঙ্গবন্ধুর বায়োপিকে নাম-ভূমিকায় আরিফিন শুভ

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জীবননির্ভর কাহিনিচিত্র (বায়োপিক) নির্মিত হতে যাচ্ছে, তাতে নাম-ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের চিত্রতারকা আরিফিন শুভ।

বাংলা ট্রিবিউন জানতে পেরেছে, বঙ্গবন্ধুর ভূমিকায় তার নাম চূড়ান্ত হওয়ার পরই আরিফিন শুভ ভারতের মুম্বাইতে উড়ে গিয়েছেন এবং সেখানে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ছবিটির পরিচালক শ্যাম বেনেগালের উপস্থিতিতে চুক্তিপত্রেও সই করেছেন।

তবে উভয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে এ ব্যাপারে সংশ্লিষ্টদের কেউই মুখ খুলতে রাজি হননি। বঙ্গবন্ধু বায়োপিকের পরিচালক ও বলিউডের প্রবীণ চিত্রনির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গেও বাংলা ট্রিবিউন যোগাযোগ করেছিল। তবে তিনি এ খবর যেমন উড়িয়ে দেননি, তেমনি এর সত্যতাও নিশ্চিত করেননি।

আরও

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে তাকে ফোনে পেয়ে যেতেই যখন আমরা জিজ্ঞেস করি, ‘আরিফিন শুভর নাম কি বঙ্গবন্ধুর ভূমিকায় চূড়ান্ত হয়েছে’, প্রবীণ পরিচালক প্রথমেই হেসে ফেলেন। তারপরেই বলেন, ‘দেখুন, এ ব্যাপারে আমার কিছু বলা শোভা পায় না।’

‘এই ছবি উভয় সরকারের প্রযোজনায় নির্মিত হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকেই আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন’, যোগ করলেন শ্যাম। তিনি আরও ইঙ্গিত দেন, খুব শিগগিরই সরকারের কাছ থেকে বঙ্গবন্ধুসহ অন্যান্য ভূমিকায় কারা অভিনয় করছেন, শিল্পীদের সেই নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সেই তালিকায় বাংলাদেশের শিল্পীরা সংখ্যায় অনেক বেশি হলেও ভারতেরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী থাকছেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তবে দুই বাংলার মানুষের যথারীতি সবচেয়ে বেশি আগ্রহ ছিল বঙ্গবন্ধুর ভূমিকায় কাকে দেখা যাবে সেটা নিয়েই। আরিফিন শুভর নির্বাচনের মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হতে চললো। বাংলাদেশি তারকা আরিফিন শুভ এর আগে ‘ছুঁয়ে দিলো মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘সাপলুডু’, ‘অস্তিত্ব’র মতো অনেক বাণিজ্য-সফল ছবি করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে তার ছবি ‘আহা রে’ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, সীমান্তের দু’পাশেই আদৃত হয়েছে।

এদিকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য এই বায়োপিকে বঙ্গবন্ধুর মা সায়রা বানুর চরিত্রের জন্য আগেই চূড়ান্ত হয়েছেন দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান। ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় গেল সপ্তাহে তিনি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বলেন, ‘‘জানি না ঠিকভাবে করতে পারবো কিনা। তবে ইতিহাসের অংশ হওয়ার এই সুযোগ পেয়ে আমি খুবই সম্মানিতবোধ করছি। আনন্দিত হয়েছি। এত বড় পরিচালক, নিশ্চয়ই আমাকে দিয়ে চরিত্রটা বের করে নেবেন। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়েছি। তাঁর মা–বাবার সাক্ষাৎকার দেখেছি। আমি অপেক্ষা করছি কাজটা করার জন্য।’’

আরও

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

এছাড়াও এই বায়োপিকে খন্দকার মোশতাকের চরিত্রে ফজলুর রহমান বাবু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করার বিষয়ে চূড়ান্ত হওয়ার খবর মিলেছে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদের।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
জানা গেছে, বাংলা ভাষায় নির্মিত হচ্ছে ছবিটি। তবে পর্দায় হিন্দি সাবটাইটেল থাকবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত।

বায়োপিকটি নির্মাণে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

আরও জানা গেছে, এই বায়োপিকে উঠে আসবে বাংলাদেশের অভ্যুদয় থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নির্মম ট্র্যাজেডি। তারুণ্য থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী সময়ের মুজিবের দেখা মিলবে ছবিতে।

চলতি বছরের ১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু হবে মুজিববর্ষ। জানা গেছে, সেদিন থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। এই মুজিববর্ষেই অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে ছবিটি। তবে এর সবকিছুই মিলেছে নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে। শিগগিরই পুরো ছবির বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকে।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া তৎকালীন পরিস্থিতিতে নয়াদিল্লির সামনে আর কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার ৩ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি সেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, ঐতিহাসিক ও পুরোনো বন্ধু হিসেবে সংকটময় সেই সময়ে ভারতের যা

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে। সেই কুপন ব্যবহার করে স্থানীয় পর্যায়ে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার কিনতে পারবে। শনিবার ৩ অক্টোবর বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ৩ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন তিনি। গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী তিনটি লরি। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান নিয়ে গাড়িবহরটি সেখানে পৌঁছেছে। এর আগে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার থাকছে দাতার

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার থাকছে দাতার

জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬’ পাসের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরে যুক্ত হয়েছে নতুন ব্যবস্থা। এতে ‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’ পদ্ধতিতে সম্পত্তির মালিকানা গ্রহীতার কাছে গেলেও দাতা জীবিত থাকা পর্যন্ত তা ভোগ ও ব্যবহার করতে পারবেন। আইনটি ১৮৮২ সালের ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন করে প্রণীত ২০২৬ সালের ১০৫ নম্বর আইন এবং অবিলম্বে কার্যকর হয়েছে। নতুন ১২২ক ধারায় পিতা-মাতা সন্তানকে, দাদা-দাদি