শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মুজিববর্ষে বাড়াবাড়ি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৯

শেয়ার করুনঃ
মুজিববর্ষে বাড়াবাড়ি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মুজিববর্ষ পালন নিয়ে সংসদ সদস্যদের বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিনা অনুমতিতে কোথাও বঙ্গবন্ধুর ম্যুরাল যাতে তৈরি না করা হয় সে ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন। সংসদ অধিবেশনে মন্ত্রী ও সিনিয়র সংসদ সদস্যদের অনুপস্থিতি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। যারা নিয়মিত অধিবেশনে আসেন না তাদের সিট দূরে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রী এসব হুঁশিয়ারি দেন বলে একাধিক সংসদ সদস্য নিশ্চিত করেছেন। এদিন ষষ্ঠ অধিবেশন শেষ হওয়ার পর সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। একঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য শামীম ওসমান, গাজী শাহনেওয়াজ, মাজহারুল হক প্রধান, আ স ম ফিরোজ, ছোট মনির, মৃনাল কান্তি দাস, নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় মুজিববর্ষ পালন করতে গিয়ে অতিরঞ্জিত কিছু যেন না হয় সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমি জানি বঙ্গবন্ধুকে হত্যার পর কী অবস্থায় আমাদের চলতে হয়েছে। ওই সময় অনেকের ভূমিকা আমি জানি। তাই মুজিববর্ষের কর্মসূচি পালনের নামে বাড়াবাড়ি করা যাবে না। এ সময় তিনি নিয়মতান্ত্রিককভাবে কর্মসূচি পালনের পরামর্শ দেন।

আরও

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী
মুজিববর্ষকে কেন্দ্র করে ঢালাওভাবে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ না করারও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরিতে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কেউ ম্যুরাল করতে চাইলে যেন ট্রাস্টের অনুমতি নিয়ে করেন। অনুমতি ছাড়া যত্রযত্র যেন ম্যুরাল তৈরি করা না হয়।

সূত্র আরও জানায়, সভায় প্রধানমন্ত্রী মুজিববর্ষে গৃহহীনদের বাড়িঘর করে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে এ ব্যাপারে এমপিদের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, মুজিববর্ষে যেন কেউ গৃহহীন না থাকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। যাদের ঘরবাড়ি নেই তাদের ঘরবাড়ি তৈরি করে দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সুস্থ থাকলে আসবেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের রাজাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসবেন। মুজিববর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। এই ডাকটিকিট যাতে বিশ্বের প্রতিটি দেশের সংসদের স্পিকারদের কাছে পৌঁছানো যায় সে ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
এসময় মার্চের শেষ দিকে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য আগামী ২২ ও ২৩ মার্চকে সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়। এই অধিবেশনে এমপিদের মধ্যে যারা বক্তব্য দেবেন তাদেরকে আগে থেকে স্পিকারকে অবহিত করা এবং প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ১৯ মার্চ সংসদ ভবন চত্বরে শিশুমেলা অনুষ্ঠিত হবে। সেখানে সব সংসদ সদস্য যাতে উপস্থিত থাকেন সে বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন
সংসদ সদস্যদের মুজিববর্ষের কর্মসূচি স্থানীয় সংগঠনকে সঙ্গে নিয়ে পালনের জন্য বৈঠকে অনুরোধ জানান একাধিক সংসদ সদস্য। তারা বলেন, মুজিববর্ষ পালন করতে গিয়ে এমপিদের সঙ্গে যেন দলের ‍দূরত্ব সৃষ্টি না হয়। দলকে সঙ্গে নিয়ে কর্মসূচি পালন করতে হবে।

সংসদে অনুপস্থিত এমপিদের আসন সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি

সূত্র জানায়, সংসদ চলাকালে সিনিয়র সংসদ সদস্য ও মন্ত্রী বিশেষ করে তার আশপাশের সংসদ সদস্যরা অনুপস্থিত থাকায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন সংসদ নেতা শেখ হাসিনা । প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা সংসদে নিয়মিত না থাকলে তাদের চেয়ারগুলো যেন দূরে সরিয়ে দেওয়া হয়।

এ সময় শেখ হাসিনা আরও বলেন, অধিবেশন চললে তিনি নিয়মিত বৈঠকে উপস্থিত থাকেন। কিন্তু দেখা যায় অনেকেই বৈঠকে থাকেন না। তিনি সংসদে বক্তব্য দেওয়ার সময় আশপাশের চেয়ারগুলো ফাঁকা দেখা যায়। টেলিভিশনে এই ফাঁকা চেয়ারগুলো দেখা যায়। এতে সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। জরুরি কোনও কাজ না থাকলে সবাই যেন অধিবেশনে উপস্থিত থাকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে পাঁচটি জাহাজের জ্বালানি চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি পুরোনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এতে কাতারএনার্জি এবং ওমানভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের ‘ফোর্স মেজর’ ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা নিশ্চিত, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে

হরমুজ সংকটেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে সরকার

হরমুজ সংকটেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে সরকার

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল দ্রুত দেশে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে নিবিড় আলোচনা চলছে। বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা যায়, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে বহন করা এই বিপুল পরিমাণ ক্রুড অয়েল বর্তমানে সৌদি আরবের রাস তানুরা

গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন না হওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে এ ঘটনা ঘটে। প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য ৭১ বিধির আওতায় ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, “দেশবাসীর দেওয়া গণভোটের রায়ের যথাযথ মূল্যায়ন হয়নি এবং জনগণ কোনো প্রতিকার পায়নি। এই অবমূল্যায়ন

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে পরিবারভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, “ব্যক্তি নয় বরং পরিবারের উন্নয়নই ফ্যামিলি কার্ডের মূল দর্শন।” এই কর্মসূচির মাধ্যমে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়ন আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি