শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিদায় নিচ্ছে শীত, কাল বসন্ত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৩

শেয়ার করুনঃ
বিদায় নিচ্ছে শীত, কাল বসন্ত

ঠান্ডা আগের মতো অনুভূত হচ্ছে না। বেলা যত বাড়ছে, গায়ে গরম পোশাক রাখা বেশ অস্বস্তিকর হয়ে পড়ছে। তবে কি শীত বিদায় নিচ্ছে! ঠিক ধরেছেন, আজ শীতের শেষ দিন। শীতের বিদায়ের পথ ধরে সহাস্যে উঁকি দিচ্ছে ঋতুরাজ বসন্ত। এরইমধ্যে নতুন হাওয়ার ছোঁয়ায় প্রকৃতি নেচে ওঠছে। দুলে ওঠছে মানুষের মন। পাখ-পাখালির মনেও কি শিহরণ জাগছে? হয়তো জাগছে।

পুরনো বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বসন্তের প্রথম দিন অর্থাৎ পহেলা ফাল্গুন ছিল ১৩ ফেব্রুয়ারি। কিন্তু বাংলা বর্ষপঞ্জি সংশোধনের পর এক দিন পিছিয়েছে বসন্ত। বাংলা বর্ষপঞ্জি সংশোধনের কাজ করেছে বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ। তারা জানিয়েছে, সংশোধিত বর্ষপঞ্জিতে বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত প্রথম ছয় মাস ৩১ দিন, কার্তিক থেকে মাঘ মাস ৩০ দিন এবং ফাল্গুন মাস ২৯ দিন ধরে গণনা করা হবে। তবে গ্রেগরীয় পঞ্জিকার অধিবর্ষে (লিপ ইয়ার) ফাল্গুন মাস ২৯ দিনের পরিবর্তে ৩০ দিন গণনা করা হবে।

কবি সুভাস মুখোপাধ্যায় লিখেছেন- ‘ফুল ফুটুক আর না ফুটুক/ আজ বসন্ত।’ বসন্তই যদি হবে, ফুল ফুটবে না কেন? ফুল ফোটার প্রতিশ্রুতি নিয়েই তো বসন্ত আসে। এখন অবশ্য বসন্তের আগেই ফুটে নানান ফুল। সুনামগঞ্জের শিমুল বাগান হয়তো চেনেন, এ বছর মাঘের মাঝামাঝিতেই ফুলে ফুলে লাল হয়েছে পর্যটনকেন্দ্রটি। আপনার আশেপাশে আম গাছ থাকলে তাকিয়ে দেখুন না- কত সুন্দর মুকুল ধরেছে।

আরও

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী
বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। ফুল ফোটার পুলকিত সময়। শীতের জরাগ্রস্ততা কাটিয়ে নতুন পাতায় ঋদ্ধ হয়ে উঠবে রুক্ষ প্রকৃতি। ফাগুনের ঝিরঝিরে বাতাস আর কোকিলের মিষ্টি কলতানে উন্মাতাল হবে প্রকৃতি। ফুলেল বসন্ত যৌবনের উদ্দামতা বয়ে আনে। আনন্দ আর উচ্ছ্বাস মুখরতায় মন-প্রাণ ভরিয়ে তোলে।

বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। কাল অমর একুশে গ্রন্থমেলার শিশুপ্রহরে গেলেই টের পাবেন উচ্ছ্বস; কচিপাতায় আলোর নাচনের মতোই। শাহবাগ, টিএসসি, রমনা, ধানমণ্ডিলেকের চত্বর এদিন বাসন্তী রংয়ের শাড়ি পরা নারী ও বিভিন্ন রংয়ের ফুলে রঙিন হয়ে ওঠে। ফাগুনের প্রথম দিনে বাসন্তী রঙের শাড়ি পরে পথে নামবে তন্বী-তরুণীরা। নতুন ফুলে খোঁপা সাজাবে। অসংখ্য রমণীর বাসন্তী রঙে রঙিন হয়ে ওঠে রাজধানীর রাজপথ, পার্ক, একুশের বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুশোভিত সবুজ চত্বরসহ পুরো রাজধানী। তরুণরাও পরবে বাসন্তী রঙের পোশাক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এ বসন্তেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। বসন্তেই বাঙালি মুক্তিযুদ্ধ শুরু করেছিল। তাই কেবল প্রকৃতি আর মনে নয়, বাঙালির জাতীয় ইতিহাসেও বসন্ত আসে এক বিশেষ মাহাত্ম্য নিয়ে। বসন্ত আসুক সবার হৃদয়ে।

ইনিউজ ৭১/এম.আর

আরও

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

জনপ্রিয় সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও রপ্তানি সক্ষমতা তুলে ধরতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে এ আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নেওয়া, এর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনালের

সারাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে গণশুনানি আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।  বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।  আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন অপরাধে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বা এখনো দিচ্ছে, তাদেরও প্রচলিত আইনে পৃথকভাবে বিচারের সুযোগ

বিদেশি মিশনে দায়িত্ব শেষ, সেনাবাহিনীতে ফিরলেন তিন জেনারেল

বিদেশি মিশনে দায়িত্ব শেষ, সেনাবাহিনীতে ফিরলেন তিন জেনারেল

মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর আগে প্রেষণে