শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬১০ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চাকরির আগে বিয়ে নয়: মেয়েদের জাফর ইকবাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২০, ১:৪১

শেয়ার করুনঃ
চাকরির আগে বিয়ে নয়: মেয়েদের জাফর ইকবাল

স্নাতক পাস করে চাকরি না পাওয়া পর্যন্ত মেয়েদের বিয়ে না করার পরামর্শ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘চাকরি পাবে তারপর বিয়ে। বাবা-মা বিয়ের কথা বললে তোমরা বলবে জাফর স্যার না করেছেন। তবে যতদিন বিশ্ববিদ্যালয়ে থাকবে ততদিন মন দিয়ে লেখাপড়া করতে হবে।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

সকল পরীক্ষায় মেয়েরা ভালো ফলাফল করছে উল্লেখ করে ড. জাফর ইকবাল বলেন, ‘যে দেশে মেয়েরা ছেলেদের পাশাপাশি সমানভাবে লেখাপড়া করে সেই দেশকে পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে, এদেশে ছেলেরা ও মেয়েরা পাশাপাশি।’

আরও

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

শিক্ষার্থীদের স্মার্টফোনের অতি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান প্রযুক্তিবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘আমরা প্রযুক্তিকে ব্যবহার করবো কিন্তু প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করতে পারে। যতক্ষণ পড়াশোনা বা কাজ করবে ততক্ষণ তোমাদের হাতের স্মার্ট ফোনটি বন্ধ রাখবে। আমি বলিনি প্রযুক্তির ব্যবহার বন্ধ করতে, আমি বলছি এটি কন্ট্রোল করো আর জীবনকে উপভোগ করো।’

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘তোমরা গ্রামে নয় খুবই সুন্দর একটা জায়গায় আছো। এখানে নির্মল বাতাস। মন চাইলে বাসে উঠে তুমি ঢাকা যেতে পারবে। এই ক্যাম্পাসে ভর্তি হওয়াতে আমি তোমাদের অভিনন্দন জানাই।’ এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পরিচিতি পর্ব।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকে থেকে এই সুন্দর পৃথিবীর একজন ভিন্ন মানুষ আপনারা হয়ে গেলেন। যে মানুষটি এই পৃথিবীর অন্যান্য মানুষ থেকে পৃথক। কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য সবার হয় না, যেমন সকল নদী সাগরে মিশতে পারে না। যে নদীর ভাগ্যে সাগরের সঙ্গম হয় না, সে নদীর নদীজীবন ব্যর্থ। আমি মনে করি ছাত্রজীবনের পূর্ণতা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে। যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না তার অনেক কষ্ট।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. সুজন আলী, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক জাকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

আরও

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

উপস্থাপনা করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার ও স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আফরিন ত্বন্বী। অনুষ্ঠানে উপাচার্য নবীন শিক্ষার্থীদের জন্য একটি নতুন বাসের চাবি পরিবহন প্রশাসক এমদাদুর রাশেদ-এর নিকট হস্তান্তর করেন। দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

সর্বশেষ সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বাস্থ্য ক্যাডারের এ নিয়োগে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা আগামী ১ অক্টোবর সকাল থেকে অনলাইনে আবেদন

গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ জানালেন মন্ত্রী

গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ জানালেন মন্ত্রী

গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ। প্রস্তাবিত চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা নিশ্চয়তা ধারা রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিচারপতিরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে অতিরিক্ত

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে প্রশিক্ষণ প্রস্তুতির নির্দেশ

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে প্রশিক্ষণ প্রস্তুতির নির্দেশ

ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু করতে কর্মকর্তা, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। প্রথম ধাপে ৫ হাজার ট্যাব ব্যবহার করে ২০৮টি উপজেলার ২০৮টি ওয়ার্ডে পাইলটিং তথ্য সংগ্রহ করা হবে। ২২ সেপ্টেম্বর অধিশাখা এ নির্দেশনা জারি করে। বিভাগীয় পরিচালক, জেলা উপপরিচালক, সহকারী পরিচালক ও উপজেলা কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। সদর দপ্তরের মাস্টার ট্রেইনারদের

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কূটনৈতিক সমাধানের দিকে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পার্শ্ববৈঠকে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় মধ্যপ্রাচ্যের সংঘাত, আঞ্চলিক স্থিতিশীলতা, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, রেমিট্যান্স, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশের উদ্বেগ গুরুত্ব পায়। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি