সোমবার, ১৬ মার্চ, ২০২৬২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

'নারীর গৌরবমাখা ইতিহাসকে সমৃদ্ধভাবে এগিয়ে নিতে হবে'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০১৯, ২২:১৪

শেয়ার করুনঃ
'নারীর গৌরবমাখা ইতিহাসকে সমৃদ্ধভাবে এগিয়ে নিতে হবে'

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিটি ক্ষেত্র বিশ্লেষণে নারীকে খুঁজে পাবেন। এই বিষয়গুলো অধিক তাৎপর্যপূর্ণ। আমি মনে করি এর ওপরে বিশদ গবেষণার প্রয়োজন। গভীর গবেষণার মধ্য দিয়ে ওঠে আসবে ইতিহাসে অনেক নারী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, কিন্তু তাদের নাম হয়তো আমরা সেভাবে চিহ্নিত করতে পারিনি। সেগুলো আমাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। শনিবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইতিহাসে নারী : দক্ষিণ এশিয়া প্রসঙ্গ’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইতিহাস পরিষদ। সংগঠনটির এটি ৪৯তম বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন। পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন যুগ্ম-সম্পাদক মো. আবদুর রহিম। স্পিকার বলেন, ‘ইতিহাসে নারী’ এই বিষয়টি যদি সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি সময়ের পরিবর্তনে এবং কালের পরিবর্তন ও ধারবাহিকাতায় এ দুটোর মধ্য দিয়ে নারীর ভূমিকাও একই সাথে আবর্তিত হয়েছে। দক্ষিণ এশিয়ায়ও এর ব্যতিক্রম নেই। তিনি বলেন, অনেক নারীর নাম হয়তো ইতিহাসের লেখনীতে সেভাবে খচিত হয়নি। যদিওবা তারা অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অনেক নারীও ইতিহাসের কালের আবর্তনে বিলীন হয়ে গেছেন। আবার অনেক নারী তাদের সাফল্যে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি স্তরে বাংলাদেশ স্টাডিজ, মুক্তিযুদ্ধের ইতিহাস সংযুক্ত করেছে। নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধে নারীরা যুদ্ধাহতদের চিকিৎসা সেবা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। ঘরে ঘরে মায়েরা মুক্তিযোদ্ধাদের আহার জুগিয়েছেন। ভাষা আন্দোলনেও নারীদের ভূমিকা ভুলার নয়। প্রতিটি আন্দোলন-সংগ্রামে তারা ভূমিকা রেখেছেন। কিন্তু সেই ইতিহাস অবহেলিতই থেকে গেছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, ইতিহাস পরিষদ শুরু থেকে বাংলায় ইতিহাস চর্চায় সক্রিয় ভূমিকা পালন করছে। সম্মেলনের প্রতিপাদ্য বিষয়টি খুবই প্রাসঙ্গিক।

আরও

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, আমাদের বর্তমান প্রজন্ম নানাবিধ কারণে ইতিহাসবিমূখ হয়ে যাচ্ছে। সেটা তাদের দোষ না। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় একটা গলদ রয়ে গেছে। এটি থেকে উত্তরণের জন্য শিক্ষা সংশ্লিষ্ট সকলকে বড় ধরনের উদ্যোগ নিতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সহজ এবং সাবলীলভাবে ইতিহাসের বিষয়বস্তু সমূহকে সকলের কাছে বোধগম্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করে একটি ইতিহাস সচেতন জাতি বিনির্মাণ করা ছিল ইতিহাস পরিষদের মৌলিক দর্শন। সেই উদ্দেশ নিয়েই আজকের ৪৯তম সম্মেলন। সম্মেলনের যে বক্তব্য আসবে তা বিশ্ব সভ্যতার জন্য নতুন মাত্রা আসবে বলে মনে করি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

ঢাকায় রাতের আধারে শহিদ মিনারে ৪ রাউন্ড গুলি! আহত ১

ঢাকায় রাতের আধারে শহিদ মিনারে ৪ রাউন্ড গুলি! আহত ১

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন হলেও বারবার মন্ত্রণালয় পরিবর্তনের কারণে সেই জ্ঞান গড়ে ওঠে না। আজ একটি মন্ত্রণালয়, কাল আরেকটি মন্ত্রণালয়—এভাবে দায়িত্ব বদল হলে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ সীমিত হয়ে যায়। রোববার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থিত ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল ও পেট্রোল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জ্বালানি মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, চুক্তির বাইরে গিয়ে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন (পেট্রোল) আমদানি করা হচ্ছে। এই জ্বালানি কেনার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এদিকে দেশে জ্বালানি তেল বিক্রির

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সফরকালে তিনি কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও বিভিন্ন জলাধার খনন ও পুনখনন কার্যক্রম শুরু হবে। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা থেকে রওনা দিয়ে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তার পৌঁছানোর কথা

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন মহামান্য রাষ্ট্রপতি আহ্বান করেছেন এবং সাংবিধানিক নিয়ম মেনেই সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে কোনো সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি এবং সরকার সংসদের অধিবেশনেই অংশগ্রহণ করছে। রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সংসদ ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের

সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে, সঙ্গে স্ত্রী-ছেলে

সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে, সঙ্গে স্ত্রী-ছেলে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে এবং সেখানে পৌঁছানোর পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। জানা