সোমবার, ২৯ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

শনিবার নারী আসনের চূড়ান্ত মনোনয়ন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৮

শেয়ার করুনঃ
শনিবার নারী আসনের চূড়ান্ত মনোনয়ন

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কারণ এবার এত বেশি প্রার্থী যে কাকে রেখে কাকে মনোনয়ন দেবেন সেটা নিয়ে ভাবনায় পড়েছেন দলটির শীর্ষ নেতারা। যেসব যোগ্যতায় সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচন করা হয় এবার সেসব যোগ্যতা রয়েছে অনেকেরই। ফলে দলের মনোনয়ন বোর্ডের সদস্যরাও বিষয়টি নিয়ে চিন্তিত। এবার প্রতিটি আসনের বিপরীতে দলটির ৩৫ জন প্রার্থী লড়ছেন। দলের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যৌথসভা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার একই সময় ও স্থানে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের আরেকটি সভা অনুষ্ঠিত হবে। দু'টি সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দু'টি সভা শেষে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে আলাপ করে জানা গেছে, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই প্রক্রিয়া অনেকটা গুছিয়ে আনা হয়েছে। তবে বেশি প্রার্থী হওয়ায় বাছাইয়ে অনেকটা বেগ পেতে হচ্ছে। জানা গেছে, এর আগের সংসদে যেসব জেলা বঞ্চিত হয়েছে তাদের মধ্যে ২৫টি জেলাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এর সঙ্গে বিভিন্ন পেশার পরিচিত মুখ, দলে অবদান রাখা প্রয়াত নেতাদের সহধর্মিণী-সন্তান এবং সমাজে বিশেষ অবদান রাখা নারীদেরকে প্রাধান্য দেয়া হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৪ মার্চ ৫০টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন প্রাপ্তির হিসেবে এবারের সংসদে আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র তিনটি আসনের বিপরীতে একটি আসনে প্রার্থী দিতে পারবে। তবে বিএনপি থেকে নির্বাচিত ৬ জন এমপি শপথ নেওয়ার পরই তারা প্রার্থী দিতে পারবে। তার আগে সেই আসনটি স্থগিত থাকবে। এদিকে সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ১ হাজার ৫১৮ জন দলীয় মনোনয়নের ফরম জমা দিয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থ ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থ ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান বলেন, যেসব জেলা থেকে দশম জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছে, সেসব জেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। এর বাইরেও দলে ও সমাজে বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদান রাখা, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকা, দলের দুর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং দলের যারা ত্যাগী নেতা মারা গেছেন তাদের স্ত্রী-সন্তানরাও প্রাধান্য পাবে। তবে মনোনয়নের বিষয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

এ সম্পর্কিত আরও পড়ুন

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে। তিনি বলেন, এই বাজেট বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং জনগণের প্রয়োজন বিবেচনায় প্রণয়ন করা হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করায় বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে। বাজেট

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। গতকাল রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা নেওয়া শুরু হলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়। পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অন্যতম পথিকৃৎ, বরেণ্য চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক এবং শিল্পী-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ তাঁর অবদানের কথা স্মরণ করছেন। মুস্তাফা মনোয়ার গত ১৪ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, রংপুর-৬ আসনের

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

দেশের পুলিশ প্রশাসনের শীর্ষ ও মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এই রদবদলের অংশ হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক