
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২

জ্বালানি সংকটের কারণে দেশে বেড়েছে লোডশেডিং। বাসাবাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান—সবখানেই এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে ভাদ্রের গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। বিদ্যুৎ সংকটের সরাসরি প্রভাব পড়েছে ইন্টারনেট সেবাতেও। নিরবচ্ছিন্ন সংযোগ না পাওয়ায় প্রতিদিনের কাজকর্মে বিড়ম্বনায় পড়ছেন ব্যবহারকারীরা।
