
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫০

দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থান দেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয়।
