
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঠাকুরগাঁও যাবেন তিনি। ২১ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর।
