
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩

প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন দেশের সরকারি চাকরিজীবীরা। আগামীকাল রোববার, ৬ সেপ্টেম্বর নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের কথা রয়েছে। তবে গেজেট জারির আগে শেষ মুহূর্তের কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে প্রজ্ঞাপন প্রকাশ সম্ভব হবে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
