
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দীর্ঘ ১৮ মাসের বন্দিদশা ও আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। বিএনপির নেতাকর্মীদের কাছে দিনটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
