
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:২৮

২০১৫ সালে গুমের শিকার হওয়ার পর ৬১ দিনের বন্দিদশা এবং পরবর্তী সময়ে ভারতের মেঘালয়ে নয় বছরের নির্বাসিত জীবনের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
