
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:৯

পুরান ঢাকাকে রাজধানীর অন্যান্য মেট্রোরেলের সঙ্গে যুক্ত করতে গাবতলী থেকে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত নতুন মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এ পথে থাকবে ২৪টি স্টেশন। প্রকল্পে উড়াল ও পাতাল—দুই ধরনের পথ রাখার প্রস্তাব করা হয়েছে।
