
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ৯:৫৮

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হচ্ছে। জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অধিবেশনকে ঘিরে ইতোমধ্যে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
