শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬২৮ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

শিক্ষা খাত দখলে জামায়াতের গোপন কৌশল ফাঁস!

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:৪২

শেয়ার করুনঃ
শিক্ষা খাত দখলে জামায়াতের গোপন কৌশল ফাঁস!

পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষাখাত ছিল দলীয়করণের চরম উদাহরণ। সরকার পরিবর্তনের পরও সেই চিত্র বদলায়নি; শুধু হাতবদল হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর শিক্ষা মন্ত্রণালয় ও এর বিভিন্ন সংস্থা এখন চলে গেছে জামায়াতপন্থিদের নিয়ন্ত্রণে। সংশ্লিষ্টদের অভিযোগ, আওয়ামী লীগের আমলে যারা ক্ষমতার মধু আস্বাদন করেছেন, তারাই এখন রূপ বদলে জামায়াতি ছদ্মবেশে শিক্ষা প্রশাসনকে কব্জায় নিয়েছেন। সচিবালয় থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, মাদরাসা শিক্ষা অধিদফতর, মাদরাসা শিক্ষা বোর্ড, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়গুলোতে পদায়ন হচ্ছে বাছাই করা জামায়াতপন্থিদের।

৫ আগস্টের পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন সিনিয়র সচিবের হাত ধরেই শুরু হয় শিক্ষাখাতের জামায়াতিকরণ। তার সময়ে বিভিন্ন বোর্ড, অধিদফতর, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টরসহ গুরুত্বপূর্ণ পদে জামায়াতপন্থিদের বসানো হয়। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর মাদরাসা শিক্ষাখাতকে পুরোপুরি জামায়াতের আখড়ায় পরিণত করেন। ১৪ আগস্ট তার চাকরির মেয়াদ শেষ হলেও জামায়াত এখন তাকে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য তৎপর।

জামায়াতপন্থি নেতা ও সাবেক আওয়ামী সুবিধাভোগী মাওলানা দেলোয়ার হোসেন আজিজী এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করছেন। হাসিনা সরকারের সময় তিনি শেখ মুজিবের কবর জিয়ারত করে আজীবন ক্ষমতায় রাখার মোনাজাত করেছিলেন, কিন্তু ৫ আগস্টের পর জামায়াতি ভূমিকায় আবির্ভূত হয়ে শিক্ষকদের আন্দোলনে নামিয়েছেন। সম্প্রতি রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের নামে সড়ক অবরোধ করেন তার নেতৃত্বে থাকা শিক্ষকরা। অথচ যেসব দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, সেগুলো ইতোমধ্যেই আলোচনার মাধ্যমে বাস্তবায়নাধীন।

আরও

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন জানান, শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা, চিকিৎসাভাতা ও বাড়িভাড়া দ্বিগুণ করার প্রস্তাব বাস্তবায়নের কাজ চলছে। কিন্তু কিছু গোষ্ঠী সাধারণ শিক্ষকদের ঢাল বানিয়ে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে। তাদের লক্ষ্য আসন্ন জাতীয় নির্বাচন পেছানো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিএনপিপন্থি ও নিরপেক্ষ শিক্ষক সংগঠনগুলোও সন্দেহ করছে, এ আন্দোলনের পেছনে নির্বাচন বানচালের পরিকল্পনা আছে। কারণ নির্বাচনের প্রস্তুতির সময় জামায়াত–এনসিপি ও আরও কিছু দল একই ধরণের কর্মসূচি নিচ্ছে।

শিক্ষাখাতের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে অবিলম্বে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। অন্যথায় শিক্ষা ব্যবস্থার গুণগত মান ধ্বংস হবে এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

শিক্ষাখাতজামায়াতের গোপন কৌশলচিত্র বদলায়নি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশের

ভারতের সঙ্গে শেখ হাসিনার ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার

ভারতের সঙ্গে শেখ হাসিনার ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো বিষয় রয়েছে কি না, তা যাচাই করে শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, গেজেট প্রকাশের অপেক্ষা

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, গেজেট প্রকাশের অপেক্ষা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত ‘নবম জাতীয় পে-স্কেল ২০২৬’ বাস্তবায়নের প্রশাসনিক প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে চূড়ান্ত আইনগত পরীক্ষা-নিরীক্ষা বা ভেটিংয়ের জন্য রয়েছে। আইন মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে মূল গেজেট প্রকাশ করা হবে। নতুন পে-স্কেল মাঠপর্যায়ে কার্যকর করতে প্রশাসনিক ও কারিগরি বৈচিত্র্য বিবেচনায় মোট সাতটি পৃথক এসআরও জারির সিদ্ধান্ত হয়েছে।

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গরম বাড়ার মধ্যেই দেশে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। একের পর এক বিদ্যুৎকেন্দ্র কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। সর্বশেষ ভারত থেকে বিদ্যুৎ আসা আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এবং দেশের আরএনপিএলের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে গঠন হতে যাওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সঙ্গে বিলুপ্ত হতে যাওয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কোনো সংস্পর্শ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র‍্যাব বিলুপ্ত হওয়ার পর নতুন করে এসআরবি গঠন করা হচ্ছে।