বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬২৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিক্ষোভ নিয়ে কঠোর বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২:১৮

শেয়ার করুনঃ
বিক্ষোভ নিয়ে কঠোর বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলটি জুলাই-আগস্টের গণহত্যার জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের কোনো বিক্ষোভ করতে দেওয়া হবে না। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ করেনি, বরং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড বিবেচনায় তাদের বিক্ষোভের অনুমতি দেওয়া হতে পারে না।  

তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দলকে কি বিক্ষোভের সুযোগ দেওয়া উচিত? তিনি দাবি করেন, জুলাই-আগস্টের ভিডিও ফুটেজে দেখা গেছে, আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছিল, যেখানে বহু শিক্ষার্থী ও শিশু নিহত হয়েছে। তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন দলকে গণহত্যার জন্য দায়ী করেন এবং বলেন, এই হত্যাযজ্ঞ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে।  

আরও

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

তিনি আরও বলেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার অভিযোগ এসেছে। নিরপেক্ষ একটি প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, তার সরকারের ঘনিষ্ঠরা ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে তদন্ত চলছে।  

তিনি দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে প্রায় সাড়ে তিন হাজার মানুষ গুম হয়েছেন এবং তিন হাজারের বেশি মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরের সমাবেশ এবং মাওলানা সাঈদীর বিচারিক রায়ের পর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছিল। এ সময় পুলিশ বাহিনী দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল এবং লক্ষাধিক বিরোধী নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
প্রেস সচিব
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ভোটারদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান সিইসির

ভোটারদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান সিইসির

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ যদি গণহত্যা, দুর্নীতি ও অনিয়মের জন্য ক্ষমা না চায় এবং দোষীদের বিচারের মুখোমুখি না করে, তবে তাদের কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। তিনি মিত্রবাহিনীর সঙ্গে তুলনা করে বলেন, মিত্রবাহিনী কি নাৎসিদের বিক্ষোভ করতে দিয়েছিল?  

তিনি আরও বলেন, বিশ্বের কোনো দেশ খুনি ও দুর্নীতিবাজদের ক্ষমতায় ফেরার সুযোগ দেয় না। বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগের নামে কোনো আন্দোলন দেখতে পায়, তবে কঠোর প্রতিক্রিয়া জানাবে। সরকার দেশকে অস্থিরতা ও সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা বরদাশত করবে না।  

শেষে তিনি বলেন, আওয়ামী লীগের ব্যানারে কেউ যদি বেআইনি বিক্ষোভের চেষ্টা করে, তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিনিধিত্ব করছে এবং কোনো অস্থিতিশীলতা মেনে নেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

সর্বশেষ সংবাদ

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট, ভোটার উপস্থিতি ৩২.৮৮ শতাংশ

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট, ভোটার উপস্থিতি ৩২.৮৮ শতাংশ

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন

মুলাদীতে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা নুরু মৃধা আটক

মুলাদীতে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা নুরু মৃধা আটক

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

ঢাকায় শান্তিপূর্ণ ভোটে সেনাপ্রধানের সন্তোষ প্রকাশ

ঢাকায় শান্তিপূর্ণ ভোটে সেনাপ্রধানের সন্তোষ প্রকাশ

এ সম্পর্কিত আরও পড়ুন

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট, ভোটার উপস্থিতি ৩২.৮৮ শতাংশ

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট, ভোটার উপস্থিতি ৩২.৮৮ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট পড়েছে, যা মোট ভোটারের প্রায় ৩২.৮৮ শতাংশ। এই তথ্য নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে জানান। ব্রিফিংয়ে আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এর

ঢাকায় শান্তিপূর্ণ ভোটে সেনাপ্রধানের সন্তোষ প্রকাশ

ঢাকায় শান্তিপূর্ণ ভোটে সেনাপ্রধানের সন্তোষ প্রকাশ

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা আদমজী কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি দিনটিকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন হিসেবে বর্ণনা করেন। সেনাপ্রধান বলেন, গত দেড় বছর ধরে দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করেছে। আজকে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি জানান, সকাল থেকেই সারা দেশে

জাতীয় গণভোটে ভোট দিলেন ড. ইউনূস, নতুন বাংলাদেশের আহ্বান

জাতীয় গণভোটে ভোট দিলেন ড. ইউনূস, নতুন বাংলাদেশের আহ্বান

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং দিনটি মহা আনন্দের হিসেবে বর্ণনা করেন। ড. ইউনূস বলেন, আজকের দিনটি নতুন উৎসবের সূচনা। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিচ্ছে। তিনি গণভোটে সবাইকে অংশ

সকালেই উৎসবমুখর পরিবেশে শুরু ভোটগ্রহণ

সকালেই উৎসবমুখর পরিবেশে শুরু ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। শীতের সকাল উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। রাজধানীর ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দীর্ঘ ভোটার লাইন দেখা যায়। বিদ্যালয়টিতে মোট চারটি

ভোটারদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান সিইসির

ভোটারদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ভোটারদের সচেতন এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, বরং প্রতিটি নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশবাসীকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সিইসি বলেন, রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের সবাইকে শান্তি এবং সৌহার্দপূর্ণ পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হওয়া জরুরি। তিনি আরও বলেন,