শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

বরিশালে লাকুটিয়া খাল পরিস্কারের পরও জনদুর্ভোগ, উদাসীন সিটি কর্পোরেশন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০:৪২

শেয়ার করুনঃ
বরিশালে লাকুটিয়া খাল পরিস্কারের পরও জনদুর্ভোগ, উদাসীন সিটি কর্পোরেশন

বরিশালের লাকুটিয়া খাল পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরুর দেড় মাস পরও ময়লা-আবর্জনার সঠিক ব্যবস্থাপনার অভাবে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। খাল থেকে উত্তোলন করা আবর্জনা খালের পাশেই স্তুপ করে রাখা হয়েছে, যা এখন নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের অবহেলা এবং জনপ্রতিনিধির অভাবে ভুক্তভোগীরা সঠিক সমাধানের জন্য সংশ্লিষ্টদের নাগাল পাচ্ছেন না। তবে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে ময়লা অপসারণ করা হবে।

সূত্রমতে, গত ১ নভেম্বর, শুক্রবার বরিশাল জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধানে লাকুটিয়া খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী এবং জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ অভিযানের উদ্বোধন করেন। দীর্ঘ ১৫ বছর ধরে খালটি পরিষ্কার না হওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। এই পরিস্কার অভিযানের ফলে খাল থেকে ময়লা ও আবর্জনা অপসারণ করা হয়। কিন্তু সেই ময়লা খালের পার ও আশপাশের রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়, যা এখন ধুলাবালিতে রূপ নিয়েছে। বর্তমান শুষ্ক মৌসুমে ফেলে রাখা আবর্জনা থেকে ধুলাবালি ছড়িয়ে পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছে। এতে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং আশপাশের সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।

আরও

বিএনপির জয়ে চীনের প্রাণঢালা অভিনন্দন, উষ্ণ কূটনৈতিক বার্তা

বিএনপির জয়ে চীনের প্রাণঢালা অভিনন্দন, উষ্ণ কূটনৈতিক বার্তা

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, খাল পরিস্কার হওয়ায় আমরা প্রথমে আশান্বিত হয়েছিলাম। কিন্তু খালের পাশে ময়লা ফেলে রাখায় সেই সমস্যাই এখন আমাদের জন্য নতুন দুর্ভোগের কারণ হয়েছে। ধুলার কারণে ঘরবাড়ি নোংরা হচ্ছে, আর রাস্তা দিয়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। সিটি কর্পোরেশন যদি দ্রুত ময়লা সরিয়ে নিতো, তাহলে এই দুর্ভোগ হতো না। স্থানীয় প্রবীন বাসিন্দা লিয়াকত আলী জানান, খাল পরিস্কার হওয়ায় পানি চলাচল শুরু হলেও তা পর্যাপ্ত নয়। দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনা এই শুস্ক মৌসুমে সঠিক নিয়মে অপসারণ এবং খাল খনন করা না হলে জলাবদ্ধতা নিরসন ও পানিপ্রবাহ পুরোপুরি সচল হবে না। তিনি বলেন, খালের পাশে থাকা বিসিক শিল্প নগরীর কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা সঠিক নিয়মে না করায়ও খালে ময়লা আবর্জনা বাড়ছে।

লাকুটিয়া খাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে ময়লা অপসারণ করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের দায়িত্বশীলতা না থাকায় এবং জনপ্রতিনিধি না থাকায় তাদের অভিযোগ জানানোর জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে সমস্যা দিন দিন আরও প্রকট হচ্ছে।

আরও

সোমবার দেশের ১৩তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

সোমবার দেশের ১৩তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

সচেতন নাগরিকদের মতে, খাল পরিষ্কার করার পর ময়লার সঠিক ব্যবস্থাপনা না করলে পুরো উদ্যোগই ব্যর্থ হবে। এছাড়া ময়লা জমে থাকা যেমন পরিবেশ দূষণ ঘটাচ্ছে, তেমনি ধুলাবালি বায়ু দূষণের মাধ্যমে শ্বাসকষ্টসহ নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে বলে উল্লেখ করে তারা বলেন, খাল পরিস্কার অভিযানের সাফল্য ধরে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী মুঠোফোনে বলেন, সমস্যার বিষয়ে তিনি জেনেছেন। খুব শীঘ্রই কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ ময়লা ও আবর্জনা অপসারণের ব্যবস্থা গ্রহণ করবেন।

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

এ সম্পর্কিত আরও পড়ুন

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

পর্যটন নগরী হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু ট্রেনের সীমিত আসন ও টিকিট সংকট পর্যটকসহ স্থানীয় যাত্রীদের ভ্রমণকে ব্যাহত করছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী চারটি এবং চট্টগ্রামগামী দুইটি আন্তঃনগর ট্রেন প্রতিদিন চলাচল করে। এগুলো হলো- ঢাকাগামী কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ,

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক সংকট, ওষুধের অভাব, অনিয়ম-দুর্নীতি ও চরম অব্যবস্থাপনার কারণে নিজেই যেন রোগীতে পরিণত হয়েছে। চার লক্ষাধিক মানুষের একমাত্র সরকারি চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালে রোগীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিন দেখা যায়, ৫০ শয্যার হাসপাতাল হলেও যথাযথ জনবল নেই। চিকিৎসক, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মীসহ প্রায় ৫০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে বহির্বিভাগ চালাতে

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

নওগাঁর আত্রাই উপজেলার নলডাঙ্গা থেকে নাটোরের সিংড়া পর্যন্ত সংযোগ সড়কে আত্রাই নদীর সমসপাড়া এলাকায় একটি ব্রিজের অভাবে থমকে আছে হাজারো মানুষের স্বপ্ন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নদী পারাপারে ভরসা করছে ভেলা, নৌকা এবং ঝুঁকিপূর্ণ কাঠের সেতুর ওপর। প্রতিদিন বিদ্যালয়গামী শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জন্য এই পথ হয়ে উঠেছে দুর্ভোগের প্রতীক। এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে বিভিন্ন নির্বাচনী সময় ব্রিজ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি পদে নজরুল ইউনূসসহ আলোচনায় আছেন যারা

রাষ্ট্রপতি পদে নজরুল ইউনূসসহ আলোচনায় আছেন যারা

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

সোমবার দেশের ১৩তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

সোমবার দেশের ১৩তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় বসতে প্রস্তুত জয়

তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় বসতে প্রস্তুত জয়